পত্নতলা (নওগাঁ) সংবাদাতা : আমের রাজধানী খ্যাত নওগাঁর পত্নতলার পার্শ্ববর্তী উপজেলায় সাপাহারে আম ইতিমধ্যে সারা দেশ সহ বিদেশেও সাড়া ফেলেছে।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রজাতির আম চাষে মেতে উঠেছেন এলাকার আম চাষীরা। যার ফল স্বরূপ সারা বছরই মিলছে কাটিমন জাতের আম। বর্তমানে এই জাতের পাকা আম পাওয়া যাচ্ছে বাজারে। তবে দাম কিছুটা চড়াও প্রতি কেজি আমের মূল্য দুইশ’ পঞ্চাশ থেকে তিনশ’ টাকা এখন আর জ্যৈষ্ঠের ফল উৎসবে আম পাড়তে অপেক্ষা করতে হয় না পতœীতলা আম চাষীদের। মৌসুমী ফল আগাম জাতের আম বাজারে আসতে এখনও প্রায় দেড় মাস বাঁকী। আগাম ভাবে পাকা কার্টিমন আম বাজারে পেয়ে অনেক টাই খুশি ক্রেতারা। শুধু তাই নয় এক দিকে কৃষক যেমন লাভবান হচ্ছে অপর দিকে ব্যবসায়ীরা ও এই জাতের আম বিক্রি করে সন্তোষ প্রকাশ করছেন।
আম চাষিদের সাথে কথা বলে জানা যায়, মূলত মে থেকে সেপ্টেম্বর মোট ৫ মাস আমের মৌসুম থাকে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি সময়ে পাকে আগাম জাতের আম। ‘কাটিমন’ আম সারা বছর উৎপাদন হবার ফলে দাম ভালো পাওয়া যায়। ইতিমধ্যে এই আম চাষ করে লাভবান হচ্ছে অনেকে সরেজমিনে উপজেলার।