বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট আলেমে দ্বীন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু তৈয়বকে দেখতে যান।

তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হাফেজ মাওলানা আবু তৈয়বের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক চিকিৎসার পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী ও তার পরিবারের সদস্যরা।