গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে বাধা নিষেধ অমান্য করে সরকারি জায়গার ওপর জোর করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মশিন্দা শিকারপাড়া নূহুর মোড়ে ওই ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে বলে ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছেন মাওলানা নূহু সরদার। ওই নির্মাণকে কেন্দ্র করে এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, নির্মাণাধীন ক্লাবঘরের দুপাশেই নূহু সরদারের জায়গা আছে। তাকে প্রতিবন্ধকতায় ফেলতেই আব্দুল বারী ও আলতাব হোসেন গং তার জায়গা ঘেঁষে সরকারি জায়গার ওপর জোরপূর্বক ওই ক্লাবঘর নির্মাণ করছেন।
মশিন্দা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শাকিল হুদা বলেন, অভিযুক্তদের সরকারি পরিত্যক্ত জায়গার ওপর ঘর নির্মাণের প্র¯‘তিকালে মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল। কিন্তু কিছুদিন বিরত থাকার পর ক্লাবঘর নির্মাণ শুরু করেন তারা। তবে কারো কোনো সমস্যা করবে না মর্মে লিখিত স্বাক্ষর দিয়েছেন তারা। এ ব্যাপারে অভিযুক্ত সাত্তার মন্ডলসহ অনেকেই বলেন- নূহু সরদার প্রায় বিশ বছর আগে ওই একই স্থানে টিনসেডের ক্লাবঘর করেছিলেন জায়গাটি জবরদখল করার জন্য।