বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর, এ,এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ মহেশখালী উপজেলা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় বিধায় মহেশখালী উপজেলায কোন ধর্মীয় দাঙ্গা হয়নি। কারণ মহেশখালী- কুতুবদিয়ার মুসলিম সমাজ ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আছে। তিনি বলেন, বিগত সময়ে আমাদের জনশক্তি অন্যান্য ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তাসহ তাদের পাশে থেকে নিজ দায়িত্ব পালন করেছে। তিনি বলেন ৫ আগস্টের পটপরিবর্তনের পর একটি গোষ্ঠী ভাঙচুর ও লুটপাট করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছিল কিন্তু সেই সময়ে আমাদের জনশক্তি অন্য ধর্মাবলম্বীদের মন্দির, পেগোডা, দোকান পাট ও ঘরবাড়ি পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক আরো সুদৃঢ় করেছে সুতরাং আমাদের মধ্যে কোন বিরোধ নেই। আমাদের পরিচয় একটা আমরা বাংলাদেশী। ডক্টর আযাদ আরো বলেন, এই দেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের সার্বিক সহযোগিতায় একটি দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
গত মঙ্গলবার মহেশখালী উপজেলার গোরকঘাটা দক্ষিণ হিন্দু পাড়ার সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দিরের তাদের বাৎসরিক মহোৎসব পরিদর্শনের সময় তিনি এ কথাগুলো বলেন। এদিকে ড. হামিদুর রহমান আযাদ তাদের মহোৎসব স্থলে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, উপজেলা আমীর মাষ্টার শামিম ইকবাল, সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর, হিন্দু ট্রাষ্টি বোর্ডের মহেশখালী উপজেলা সভাপতি বাবু পরিমল শীল, সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দিরের সভাপতি শ্রীযুক্ত বাবু কালিচরন, সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রাজিব দে, অর্থ সম্পাদক শ্রীযুক্ত বাবু রামজয় দেসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।