সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে ২৫ কোটি টাকার বাঁধ হুমকিতে ফেলার দায়ে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মোঃ জুয়েল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বালু চুরি ও সংগঠনবিরোধী কর্মকা-ের দায়ে রোববার (১২ এপ্রিল) সাঘাটা ইউনিয়ন বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাথালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের সকল পর্যায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার অবৈধভাবে বালু পরিবহন করে বাঁধের ক্ষতিসাধনের সময় পুলিশ তাকে ও এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।