স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের শিশুদের পুষ্টির অভাব রয়েছে। শুধু ঔষধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকরী ঔষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চার বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক এ দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন,আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা। অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে আমরা ভীত হয়ে পড়েছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জরুরি টিকাদান কর্মসুচি শুরু করতে পেরেছি। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলো খালি করে রেখে গেছে। আমাদের ফান্ডের দূর্বলতা সত্ত্বেও আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছি।
এদিন ৩৮২ জন শিশুকে এ হাম রুবেলা টিকাদান করা হবে। নারায়ণগঞ্জ জেলায় এবার ৭ টি স্থায়ী কেন্দ্রে ও অস্থায়ী ১ হাজার ৫৬ টি কেন্দ্রে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পুরো জেলায় ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন ছাড়া পুরো জেলা জুড়ে ২ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন।
এ সময় রূপগঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর আবেদনের প্রেক্ষিতে আগামি বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার ঘোষনা দেন মন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সসদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা: মশিউর রহমান রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌসসহ অন্যান্যরা।