বৃহস্পতিবার সাভারউপজেলার কলমা এলাকায় মাসুদ মোল্লা ভাইয়ের বাড়িটি গ্যাস সিলিন্ডার আগুনে পুড়ে যায়। ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত হোন। সার্বিক খোজ-খবর নেয়ার পর উপস্থিত জনতা উদ্দেশ্যে সাভার উপজেলা জামায়াতের আমীর মুহা আবদুল কাদের -এর ব্যবস্থাপনায় সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা দেলোয়ার হোসাইন হোসাইন বলেন মহান আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করেন বান্দা কেমন ধৈর্য ধারণ করেন এবং কোনো মসিবত আল্লাহ অনুমতি ছাড়া আসে না। এমতাবস্থায় আমাদের সবর করতে হবে। তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ৪দফা কর্মসূচি নিয়ে কাজ করছে তার অংশ হিসেবে আমাদের সামাজিক কাজে সামর্থ বিবেচনায় মাসুদ ভাইয়ের বিপদে পাশে থাকতে আমরা এসেছি এবং জামায়াতের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের যদি জনগণ আগামীদিনে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ দেয় তাহলে জামায়াত এদেশের মানুষের পাশে থেকে একটি ন্যায় ও ইনশাফ ভিত্তিক সমাজ কায়েম করে সুন্দর বাংলাদেশ গড়বো। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাও শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এড শহীদুল ইসলাম, সাভার সদর ইউপি জামায়াত মনোনীত চেয়ারম্যান ও সাভার থানা সহকারি সেক্রেটারি আঃ রহীম, কর্মপরিষদ সদস্য কারিমুল মাওলা, সাভার ইউনিয়ন আমীর মহরম আলী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।