রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে মোঃ ইয়াকুব আলী (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।

গতকার মঙ্গলবার সকাল ১০টায় রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মোঃ হযরত আলীর পুকুর পাড় হতে রৌমারী থানার এস আই মোঃ তাজুল ইসলাম লাশটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা থানার ধানসিঁড়ি/মাদারপুর গ্রামের বাসিন্দা। প্রায় ২০-২২ বছর আগে তিনি কুড়িগ্রামের নয়ারহাট ইউনিয়নের ফেইসকের চর গ্রামের মোছাঃ লাকি বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন।

গত ৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ঢাকায় শ্রমিকের কাজ শেষে তিনি শ্বশুরবাড়ি উদ্দেশ্যে রওনা দেন। তবে ব্রহ্মপুত্র নদে নৌকা না পাওয়ায় তিনি শ্বশুর মোঃ শের আলীর আত্মীয় কলাবাড়ী গ্রামের বাড়িতে অবস্থান নেন।

পরদিন ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের পাড়ে লোকজন মৃত ইয়াকুব আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে নিহতের স্ত্রী, শ্যালকসহ স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত হয়ে পড়েন।