সিরাজগঞ্জের এনায়েতপুরে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।গত বুধবার (১৪মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিশে শূরা সদস্য ও এনায়েতপুর থানা আমীর মোঃ সেলিম রেজা, সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি শেখ মোঃ আইয়ুব আলী, জামায়াতের সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলম, ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড সভাপতি মোঃ ইছাহাক হোসেন রুবেল, শ্রমিক নেতা শাহ জালাল শেখ ও আব্দুল হামিদ প্রমুখ।