চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা: চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের দীঘারণ বড় জুম্মাপাড়ার আট বছরের শিশু নুরজাহান ধর্ষণের শিকার। বিচারের আশায় থানার দ্বারস্থ। ২০ এপ্রিল সন্ধ্যার পূর্বে নুরজাহান রুহুল আমিনের দোকানের কাছে খেলা করছিল। এসময় প্রতিবেশি আব্দুল গণির পুত্র নজরুল ইসলাম (৫০) খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শবর্তী বিদেশী ঘাস চাঁষের জমিতে নিয়ে যায়। শিশু ও তার মায়ের ভাষ্য অনুযায়ী সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে, কোনোকিছু আইন-আদালত না করার জন্য তাদের ভয়ভীতি প্রদর্শন করে। স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের মাধ্যমে মধ্যস্থতার প্রস্তাব দেয়। কিন্তু নুরজাহানের মা শামসুন্নাহার আইন অনুযায়ী ধর্ষকের বিচার দাবী করে। জানা গেছে, তাকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফা করার জন্য চাপ দেওয়া হয়।
বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশ জানতে পেরে ২৬ এপ্রিল রাতে ধর্ষক নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিরিরবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রোকুনুজ্জাম রকি ধর্ষকের আইনানুগ বিচার দাবী করেছেন। উল্লেখ্য, নুরজাহানের পিতা আব্দুল হানিফ একজন দিনমজুর।