সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ গঠন করা হয়েছে। মাদকমুক্ত, দখলবাজ ও চাঁদাবাজ মুক্ত ও ইভটিজিং মুক্ত সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকাকে সামনে রেখে সোনারগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে এই যুব বিভাগ গঠন করা হয়। উপজেলা জামায়াতের জামপুর ইউনিয়ন কার্যালয়ে সোনারগাঁ উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়ার সঞ্চালনায় যুব বিভাগের আহবায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত যুবকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক সংসদ সদস্য প্রার্থী (নারায়ণগঞ্জ-৩) প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম স্যার, সোনারগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, জাতির চরিত্র কে উন্নত করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। যারা চাঁদাবাজ তারা চরিত্রবান নয়, যারা দখলবাজ তারা চরিত্রবান নয়, যারা মাদককারবারি তারা চরিত্রবান নয়। একজন মাদক কারবারির কথা উল্লেখ করে তিনি বলেন, সে একাই সোনারগায়ের প্রতিটি এলাকায় মাদকের সকল চালান দেয়। এই ৫-৭ জন মাদক কারবারির জন্য আমরা বড় অশান্তিতে আছি। মাদক কারবারীদের সমাজ থেকে উৎখাত করতে তিনি সোনারগায়ের যুবসমাজকে দায়িত্ব পালন করতে আহ্বান জানান।
গ্রাম-গঞ্জ-শহর
সোনারগাঁয়ে জামায়াতের যুব বিভাগ গঠিত
নারায়ণগঞ্জের সোনারগায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ গঠন করা হয়েছে।
Printed Edition