মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : মেয়াদ উত্তীর্ণ খাবারে নতুন করে মেয়াদ বৃদ্ধি করে বিক্রির অভিযোগে নরসিংদীর মাধবদীতে আল এরাবিয়ান কেইক এন্ড সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ৭ এপ্রিল দুপুরে মাধবদী পৌরসভার সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

জরিমানা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। গতকাল সোমবার মেয়াদোত্তীর্ণ কেইকে নতুন দাম বসিয়ে ক্রেতার নিকট বিক্রি করা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এসময় তাদের দোকানে পিজ্জায় কোনো মেয়াদ পাওয়া যায়নি। তাই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযোগ চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।