যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুরে স্বরুপজান ওরফে সাথী (৩৩) নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী-সতীন পলাতক রয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত সাথী মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী-সতীন মিলে তাকে হত্যা করেছে।
এলাকাবাসী জানিয়েছেন, আব্দুর রশিদ মিন্টুর ধানের চাতালে কাজ করতেন সাথী। পরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিন্টু তাকে বিয়ে করে। কিন্তু বিয়ে মেনে নিতে নারাজ ছিলেন প্রথম স্ত্রী সুমা পারভীন। ফলে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলে আসছিলো। মিন্টুর চাতালের একটি ছোট ঘরে বসবাস করতেন দ্বিতীয় স্ত্রী সাথী। রোববার রাতের কোন এক সময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখে। সকালে সতীনের মেয়ে ফাতেমা রক্তাক্ত অবস্থায় সাথীকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি স্থানীয় মেম্বরকে জানান। এরপর পুলিশে খবর দেয়া হয়। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী মিন্টু ও সতীন সুমা পারভীন মিলে সাথীকে জবাই করে হত্যার পর পালিয়ে গেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সোমবার সকালে স্থানীররা মিন্টুর ঘর বন্ধ দেখে।