ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে নারী দিয়ে মামলা করিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ধামরাই উপজেলার একটি নারী সিন্ডিকেট চক্রের ম্যাধ্যমে কুশুরা ইউনিয়নের দেওখোলা গ্রামের বহুরূপী নারী সিন্ডিকেট চক্রের সদস্য রাজিয়া আক্তার (২৭) কে বাদী করে আনোয়ার হোসেন মুল্লুক ও ইসরাফিল হোসেন মিলে সহযোগিতায় গোপনে আব্দুল হামিদ নামে এক যুবকের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান ধামরাই থানার পুলিশ পরিদর্শক এস আই গোলাম মোস্তফা। নারী সিন্ডিকেট চক্রের সদস্য রাজিয়া আক্তারের মিথ্যা ও কাল্পনিক অভিযোগে হয়রানির শিকার হচ্ছে যুবক আব্দুল হামিদ। এদিকে তদন্ত কর্মকর্তা (আইও) আসামীর বিরুদ্ধে কোন অভিযোগের প্রমাণ পায়নি।
এব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক এস আই গোলাম মোস্তফা এ প্রতিবেদককে বলেন, দুই পক্ষকে থানায় ডেকে মিটমাট করে দিব।