মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্ধ বৃদ্ধি করা করা হবে উপরোক্ত কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। গত ১৪ ই এপ্রিল মনোহরদী উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে লোকজ মেলা উদ্বোধন কালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন নতুন বছরে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে,জুন মাসের মধ্যে হেল্থ কার্ড ও দেওয়া হবে। জনগনের কল্যাণে কৃষি ঋণ কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থ্যদের জন্য বরাদ্ধ,টিআর কাবিখা,খাল খনন সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন মননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রাদুরভাব রোদে ৩০ টি উপজেলা ও সিটি করপোরেশন গুলোতে হামের ভেকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারা দেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতি মধ্যে হামের গতিরোদ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যুর হার ও কমে গেছে। আশা করছি ২ সপ্তাহের ভিতরে হাম নিয়ন্তনে চলে আসবে।
মনোহরদী উপজেলা নির্বাহি অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিম মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাস্থ্য মন্ত্রী, স্থানিয় প্রশাসন,বিএনপির নেতুবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথীরা অংশ নেয়। সেখানে পরে দিন ব্যাপি লোকজ মেলার শুভ উদ্ভোদন করেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল।