সাভার সংবাদদাতা: সাভারে উদ্ধার করা নিহত নারী ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা, নিহত তানিয়া আক্তারকে হত্যার উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সোহাগ, এমনটি জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

গত রোববার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি, এ বিষয়ে তিনি আরো জানান নিহত তানিয়া আক্তার ও সোহাগ একই কারখানায় কাজ করতেন, প্রথম স্ত্রীর চাপে তানিয়াকে হত্যা করে। ঘাতক স্বামী নওগাঁ জেলার সদর থানার বাছের আলী মোল্লার ছেলে। আসামীকে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১ টায় নিহত তানিয়া আক্তারের লাশ কালিয়াকৈর বাঁশবাগান থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।