রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ এপ্রিল একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। এসময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ল্যাংগুয়েজ শেখার ব্যবস্থা করা হচ্ছে। রাশিয়ান ভাষা শেখার ব্যবস্থা করা সম্ভব হলে শিক্ষার্থী ও গবেষকদের জন্য রাশিয়ায় উচ্চ শিক্ষা অর্জন সহজ হবে। রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেরোবির শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি। উপাচার্য বলেন, রাশিয়া ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভাষা ও সংস্কৃতির বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোগাম্মদ ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুন-অর রশিদ। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর পাভেল ডেভয় চেনকভ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর মোহাম্মদ জিয়াউল হাসান।