দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের পাশে গোমতী শাখা নদীতে ড্রেজিংয়ের নামে কৃষিজমি কাটার অভিযোগে ইউনিয়নের নতুন হাসনাবাদ ও চরচারুয়া গ্রামের কৃষকেরা গত বুধবার নতুন হাসনাবাদ গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে নতুন হাসনাবাদ গ্রামের বাবুল মিয়া(৬৫) বলেন, আমার ২৩শতক জমি ভেঙে গেছে। আমার ছোট ভাই বাতেন মিয়ার দুইকানি জমি ভেঙে গেছে। নতুন হাসনাবাদ গ্রামের জলিল বেপারী (৭০) বলেন, আমাগো গাং কাইট্টা মাটি নিতাছে আমাগো ক্ষেত আমাগো ক্ষেত গাঙ্গে পইড়া যাইতেছে। নতুন হাসনাবাদ গ্রামের প্রবাসী দিদার হোসেন ফরাজী জানান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমার এলাকায় শতকরা ৮০ জন লোক কৃষক ১৫ জন বিদেশে থাকে ৫ জন ব্যবসা করে আমি ১৬ বছর প্রবাসে থেকে দুই বিঘা জমি ক্রয় করেছি অথচ আমার ২ বিঘা জমি ভূমিদস্যুরা কেটে ফেলেছে।
গ্রাম-গঞ্জ-শহর
তিন ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের পাশে গোমতী শাখা নদীতে ড্রেজিংয়ের নামে কৃষিজমি কাটার অভিযোগে ইউনিয়নের নতুন হাসনাবাদ ও চরচারুয়া গ্রামের কৃষকেরা গত বুধবার নতুন