বর্তমান সরকার প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলের সব মানুষের জন্য সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের কৃষিক্ষেত্রে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের যুগোপযোগী পদক্ষেপ ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ শীর্ষক প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন। সে লক্ষ্যে টাঙ্গাইলের পৌর উদ্যানে ১৪-১৫ এপ্রিল দুই দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ আয়োজন করা হয়। আয়োজিত কৃষি মেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) স্টলসহ বিভিন্ন সংস্থার স্টল স্থাপন করা হয়। বিএডিসি’র স্টলটি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি কৃষি উপকরণের বৈচিত্র্যতা, ব্যবহার, প্রযুক্তি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কৃষি উন্নয়নে বিএডিসি’র প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিএডিসি’র চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম এর সুচিন্তিত পরিকল্পনা, তদারকি ও দক্ষ দিকনির্দেশনায় সংশ্লিষ্ট সকল উইংয়ের কর্মকর্তাদের প্রচেষ্টায় বিএডিসি’র মেলা প্রদর্শনী সফলভাবে সম্পাদিত হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তি।