সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : গোয়াল ঘরের তালা ভেঙে এক কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। আয়ের একমাত্র অবলম্বন গরুগুলোকে হারিয়ে আর্তনাদ করছেন কৃষক আবু সাঈদ। গত ১৫ তারিখ শুক্রবার দিন রাতে সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাতে ৩ নং ধুবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আমশড়া গ্রামে এই চুরির এ ঘটনা ঘটে। কৃষক আবু সাঈদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তিনি তার গোয়ালঘরে গরুগুলোকে খাবার দিয়ে আসেন। পরে গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে বৃষ্টি নামলে বৃষ্টির থেমে যাওয়ার পরে রাত ১২টা ১৫ মিনিটে গরুগুলো আবার দেখে আসার পর আবারও নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টায় ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা গরু নেই। তখন তিনি চিৎকার করতে থাকেন। সকালে কৃষক আবু সাঈদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, গোয়ালঘরে ৫টি গরু ছিল। চোরের দল দুইটি গর্ভপতি গাভী, ২টি বড় গাভিসহ একটি মাঝারি বাছুর গরু নিয়ে যায়। গাভীগুলির সন্ধান পাওয়ার আশায় সে সব সময় গোয়াল ঘরের দরজায় বসে থাকেন।

আবু সাঈদ আরও বলেন, গাভিগুলো দৈনিক ১০ থেকে ১২ লিটার দুধ দিত। দুধ বিক্রি করে কোনো মতে তার সংসার চলত।