শ্যামনগর (সাতক্ষীরা) : সুন্দরবনে অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা।

সম্প্রতি কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে মৃত হরিণ, গোশত ও ফাঁদ উদ্ধার করতে সক্ষম হলেও শিকারীদের আটক করা যায়নি। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। শিকারীদের চিহ্নিতপূর্বক আটকের চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত গোশত সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।