সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ দুই সন্তানের জনক এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার (২৭ এপ্রি) সকাল ৯ টায় শহরের সাহেবপাড়া আমিন মোড় ক্যান্টিন রোড লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা বলে দাবি করলেও পূর্বের কলহের সূত্র ধরে এবং লাশের ঝুলন্ত অবস্থার একটি ছবি ঘিরে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। একারণে লাশের পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

নিহত ব্যাক্তির নাম মাহমুদ (৪৫)। সে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে। পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার এক ছেলে ও এক মেয়ে আছে। সাহেবপাড়ায় তিনি শ^শুরবাড়ি সংলগ্ন রেলওয়ে এল-২৫ নং বাংলোর ভিতরে টিনসেট বাড়িতে বসবাস করতেন। ইতোপূর্বেও পারিবারিক কলহের জেরে একাধিকবার স্ত্রী ও শ্যালকদের সাথে মারামারি ও মামলা মোকদ্দমার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও (২৪ এপ্রিল) তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মাহমুদের ঘনিষ্ঠজন এক ব্যক্তি জানান, বিয়ের পর থেকে মাহমুদ তার স্ত্রী ও শ্যালকদের দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। মিথ্যে অভিযোগে তারা প্রায়ই তাকে হেনস্তা করাসহ মামলা দিয়ে পেরেশান করেছে। একাধিকবার এব্যাপারে মধ্যস্থতা করে দিয়েছি। কিন্তু স্ত্রী ইয়াসমিন তবুও তাকে সবসময়ই চাপের মধ্যে রাখতো। স্বামী হিসেবে তাকে কোন সম্মান করতো না। কিন্তু সন্তানদের মুখের দিকে চেয়ে মাহমুদ তা সহ্য করেই সংসার করে যাচ্ছিল।