কেশবপুর (যশোর) সংবাদদাতা : শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শাহিত হলেন যশোরে কেশবপুরের কৃতী সন্তান মানবিক ডাক্তার কামরুজ্জামান (৫২)। বুধবার সকালে দশটায় দিকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া জনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ডাক্তার কামরুজ্জামান খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালট্যন্ট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তার বাড়ী সুফলাকাটী ইউনিয়নের হাড়িয়া গোপগ্রামে।
বুধবার এশার নামায বাদ কেশবপুর পাবলিক ময়দানে এবং রাত ৯:৩০ মিনিটে নিজগ্রাম হাড়িয়া গোপগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাজারা মানুষের শ্রদ্ধায় আর ভালবাসায় চিরনিদ্রায় সাহিত হন ডাক্তার কামরুজ্জামান।