কিশোরগঞ্জ (করিমগঞ্জ) সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার বিকালে করিমগঞ্জে দীর্ঘ ছয় মাস পর বৃষ্টি নামাতে জনমনে স্বস্তি এসেছে। বিকালে হঠাৎ মৃদু বাতাস প্রবাহিত হওয়ার পর বৃষ্টির দেখা মিলে।প্রায় ৩০ মিনিট মূষলধারে বৃষ্টি পড়ে।এতে পানি গড়ি প্রবাহিত হয়। ছোট ছোট গর্তে পানি জমে যায়। রাস্তা- ঘাটের দুলা বালি বসে পড়ে। দীর্ঘ দিনের অনাবৃষ্টির কারণে শস্য ফসলী জমি বিনষ্ট দেখা দিয়েছিল। গো-চারণ ভূমি বিরাণ ভূমিতে পরিণত দেখা দিয়েছিল। খরায় আমের কুড়ি ঝরে যাচ্ছিলো। বৃক্ষ - লতা পাতা গাছ পানি শূণ্যতা মিটমিট করছিল। পানি স্তর নীচে নেমে যায়। তাতে টিউবওয়েল পানি ওঠে না। সর্বত্রই চরম পানি সংকট দেখা দেয়। শুরু হয় পানি হাহাকার। সেচের অভাবে বোর চাষ ব্যাহত হওয়ার উপক্রম। এরমধ্যে বৃষ্টি যেন এক প্রশান্তি এনে দিয়েছে।