গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচির নেতৃত্ব প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক মোঃ লুৎফর রহমান, প্রোভিসি অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা।

এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পাশে থাকার নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ রুখে দাঁড়ানোর আহ্বান জানায়।

খুলনা ব্যুরো : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা পাবলিক কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচি পালন করে। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছুটির পর খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক হতে খুলনা সরকারি মহিলা কলেজে মোড় হয়ে বয়রা বাজার মোড় প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক কলেজ এল্ডার প্রিফেক্ট আহনাফ তাহমিদ, ইয়াসির আজম তানভীর, সাফফাত আলম স্নিগ্ধ, নাবিল রেজা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরাইলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজগুলো করা উচিত। এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম দেশকে শীঘ্রই নেওয়া উচিত। একইসঙ্গে আমাদের সবার উচিত ইসরাইলের পণ্য বর্জন করা।

মাগুরা সংবাদদাতা : মাগুরায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দখলসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জাসদের জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান ও বিপ্লবী যুব মৈত্রীর কেন্দ্রীয় সদস্য অনিন্দ্য আরিফ।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতি লক্সঘন করে ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরাইলি বোমা হামলা ও গণহত্যা অব্যাহত আছে। ৬ এপ্রিল থেকে ইসরাইলের আইডিএফ কর্তৃক এই হামলার তীব্রতা ও ব্যাপকতা আরও বৃদ্ধি করা হয়েছে। বর্বর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দুনিয়ার শান্তিপ্রিয় মানুষের সঙ্গে তারা সংহতি প্রকাশ করে। মাগুরা জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ইসরাইলের পণ্য বর্জনেন আহবান জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীমসহ নেতা কর্মীরা অংশগ্রহন করে।

শান্তিগঞ্জ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৯ এপ্রিল) শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে সিলেট- সুনাম - সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে ইসরাইলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

এ ছাড়াও বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো: শারফউদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক হেমায়েত মিয়া, কর্মকর্তা -কর্মচারীর মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন, পংকজ চক্রবর্ত্তী জয়, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইদুর রহমান মাহি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৌলতপুর (মানিকগঞ্জ) মানিকগঞ্জের দৌলতপুরে ইসরাইলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আল-আকসা আমাদের গর্ব’-এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো দৌলতপুর । বুধবার (৯ এপ্রিল) দৌলতপুরে বিকালে ইসরাইলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল-আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দারি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মাও হাফিজুর রহমান, দৌলতপুর উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মোঃ আওলাদ হোসেন প্রমুখ।

নোয়াখালী : ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে আজ মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।

সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গাজাবাসীদের পক্ষে আমরা গতকালও ছাত্রদের নিয়ে সংহতি সমাবেশ করেছি এবং আজকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একত্রিত হয়েছি। আপনারা জানেন গাজায় যখন আক্রমণ শুরু হয় তখন একে একে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা দেখেছি তারা একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধ্বংসলীলা এখনো চালিয়ে যা”েছ। শিশুসহ মা-বোনদের তারা নির্মমভাবে হত্যা করেছে, যাতে পরবর্তী প্রজন্ম গড়ে উঠতে না পারে।

উপাচার্য আরও বলেন, আমরা এই সংহতি সমাবেশ থেকে গণহত্যার প্রতিবাদ এবং ইসরাইলিদের এই হামলা অবিলম্বে বন্ধের জন্য বিশ্ববাসীর কাছে দাবি জানা”িছ। শত শত মানুষকে হত্যা করে তারা পর্যটন কেন্দ্র বানাবে মুসলিম বিশ্ব এটা কখনোই সহ্য করবে না। প্রতিরোধ গড়ে তোলা যাবে তখনই যখন আমরাও জ্ঞান-বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবো। আমরা চাই আমাদের প্রজন্ম যেন আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগতভাবে আরও দক্ষ হয়ে ওঠে। আমরা মানবতা এবং ন্যায়ের পক্ষে আছি। বিশ্ব মানবতা জেগে উঠুক, এটাই হোক আজকের সমাবেশের প্রতিপাদ্য।

নোবিপ্রবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) ফিলিস্তিনিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে ৯ এপ্রিল বিকালে সীতাকুণ্ড পৌরসদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে শুরু করে উত্তর বাজার হয়ে কলেজ রোড মোড়ে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের নায়েব আমীর রাসেদুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের এর সঞ্চালনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার। তিনি বলেন আমরা আজীবন ইহুদীবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব যতদিন তারা নিরীহ মুসলিম নর-নারী ও শিশু হত্যা বন্ধ না করে।

তিনি আরও বলেন কেন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করে তিনি বিশাল সমাবেশ সকলকে ইসরাইলী পন্য বর্জনের আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন আজ বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের ভাইদের হত্যা করে তোমাদের শান্তিতে থাকতে দিবনা। আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় চলতে থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন আযাদ,

সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, এড্ আশরাফুর রহামান,পৌর আমীর হাফেজ আলী আকবর,জামায়াত নেতা অধ্যক্ষ নুরুল কবির, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সাবেক কমিশনার রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল,যুব বিভাগের সভাপতি সামছুল হুদা।

নেত্রকোনা সংবাদদাতা : ফিলিস্তিনে বর্বর ইসরাইল কতৃক মুসলিম নারী শিশু গণহত্যা বন্ধের দাবিতে আজ বুধবার বাদ আছর নেত্রকোনা দক্ষিণ বিশিউড়ার সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বিশিউড়া বাজারের মোড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন, জামায়েতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আলী আশরাফ, অধ্যাপক শফিকুল ইসলাম, মুহাম্মদ সারওয়ার জাহান জনি, মাওলানা জিল্লুল কবির, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সালাম ও মাওলানা সায়মন সাদ প্রমুখ। পরিশেষে দোয়া করেন মাওলানা জয়নাল আবেদন প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) ফিলিস্তিনের গাজা ও রাফায় অসহায় শিশু,নারী-পুরুষসহ সকল নিরীহ মানুষের উপর দখলদার ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট চুনারুঘাট উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বুধবার (৯এপ্রিল) বাদ আছর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ আছর উপজেলা জামায়াত ইসলামীর কর্মী,সমর্থক ও নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগনের একাংশের উপস্থিতিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে জনসভায় মিলিত হয়।

জনসভায় সভাপতির বক্তব্য রাখেন, চুনারুঘাট জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী।উপজেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি হাফেজ ফুয়াদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মীর সাহেব আলী,কর্ম পরিষদ সদস্য এমদাদুল হক চৌধুরী, রাণীগাঁও ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোঃ আবু তাহের প্রমুখ।