মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : রোববার সকালে মির্জাপুর থানা পুলিশ মহাসড়কের উপজেলার পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে হাত বাঁধা তার লাশ উদ্ধার করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনি বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে।
পুলিশ জানান, রোববার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে উক্ত স্থানে হাত বাঁধা এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন সকাল সোয়া নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা যুবককে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
মির্জাপুর থানার ওসি মো.আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতের যে কোন সময় নিহত আতিকুর রহমান ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।