কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ায় সোনার বাংলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রি কলেজে এ ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলারোয়া উপজেলার সোনার বাংলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান, নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশফাকুর রহমান (বিপু), জেলা শিক্ষা প্রকৌশলী আবু জাহীদসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।