রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কর্মপরিকল্পনা প্রনয়ণের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ঝন্টু বিকাশ চাকমা, পুলিশ পরিদর্শক তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড রায়পুর উপ বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপির সদস্য সচিব ছৈয়দ মুর্তাজা আল আমিন, জাতীয় নাগরিক পাটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিববৃন্দ কৃষি উপ-সহকারী (ব্লক সুপারভাইজার) গণ, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ।

আলোচনা ও মতামতের ভিত্তিতে চর পোড়াগাছা ইউনিয়ন, চর আলগী ইউনিয়ন ও চর বাদাম ইউনিয়নের কয়েকটি খাল ভরাট ও অবৈধ দখল সৃষ্ট সকল জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত গৃহীত হয়।