নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পৃথকস্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল রবিবার ১১ই মে বিকাল তিনটার দিকে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। বজ্রসহ বৃষ্টিপাত হয় প্রায় সারা জেলায়। বজ্রপাতে নিহতরা হলেন ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। অপরদিকে আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।
গ্রাম-গঞ্জ-শহর
বজ্রপাতে তিন কৃষক নিহত
কিশোরগঞ্জ জেলার পৃথকস্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন।