গাজীপুর সদর এলাকায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসন, গাজীপুরের নেতৃত্বে পরিচালিত এ যৌথ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে অবৈধ মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আবুবকর সিদ্দিক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ ফয়সাল।
গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান বিপুল মাদক উদ্ধার
গাজীপুর সদর এলাকায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা প্রশাসন।