বান্দরবান সংবাদদাতা : বান্দরবন সদর থানার অভিযানে রোয়াংছড়ি থানা পুলিশের সহযোগিতায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে গত ১৮ ফেব্রুয়ারি উক্ত থানা এলাকা থেকে রোয়াংছড়ি থানার নোয়াপতং ইউপির আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার হয়েছে। বান্দরবান সদর থানার মামলা নং ০৯, তারিখ-২৮/০৮/২৪ খ্রিঃ- এর সন্দিগ্ধ আসামি ১. উবাপ্রু মারমা (৫৫), পিতা-ক্যাসা চিং মারমা, মাতা- মেউ সাং মারমা, সাং- সোনাই শ্রিপ্রু পাড়া, ওয়ার্ড নং-০৫, ০৪নং নোয়াপতং ইউপি, থানা- রোয়াংছড়ি জেলা-বান্দরবান গ্রেফতার কৃত আসামী বান্দরবার জেলার সাবেক মন্ত্রি বীর বাহাদুর এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত কথিত পীর মোঃ মিজানুর রহমানসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে তাদেরকে নিজ আস্তানা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরজন তার সহযোগী ও জামাতা মোঃ আবু নাইম। এর আগে প্রতারণাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে শ্যামনগরের শংকরকাটি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে এবং আবু নাইম শরীয়তপুরের সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে।

নিজেকে আল্লাহ পাকের কুতুব ও ওলি দাবি করে মানুষের অন্তঃচক্ষু খুলে দেয়ার নামে অসংখ্য মানুষের থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে।

আশাশুনি : আশাশুনি থানা পুলিশ ডেভিল হান্ট এর বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এসআই সাখাওয়াত হোসেন, শ্যামা প্রসাদ রায়, অনাথ মিত্র, এএসআই হাসান পৃথক অভিযান পরিচালনা করে।

রাজারহাট

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিককে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিককে (৭২) তার বাড়ি থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজারহাট বাজারে দোকান ভাংচুর ও লুটপাটের মামলা রয়েছে। যার মামলা নং ০৬, তারিখ: ২০/০৯/২৪ইং। পরে গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুসকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি ওই ইউনিয়নের খালিসা নাখেন্দা গ্রামের মৃত আবুল খায়ের প্রামানিকের ছেলে। এছাড়া সম্প্রতি তিনি চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গাছে বেঁধে পাশবিক নির্যাতন করার হুকুমও দিয়েছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনা : পাবনায় যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে পালাল দুর্বৃত্তরা। পাবনার সাঁথিয়া উপজেলায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ২০ ফেব্রুয়ারি দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে। আহত আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে।

কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জসমতপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী থেকে অবৈধভাবে নিয়মবহির্ভূত বালু উত্তোলন বন্ধ করে নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেছেন।

উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম জসমতপুর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় জসমতপুর, দক্ষিণ ধর্মপুর, পাথরটিলা ও কালাছড়া গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ।

সমাজসেবক আয়ুব আলীর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী কামাল মিয়া, আব্দুর রউফ, আজাদ মিয়া, নাসির মিয়া, আমির আলী, তাহির মিয়া, জুয়েল মিয়া, হৃদয় মিয়া প্রমুখ।