রাজশাহী ব্যুরো: ট্রেনে ও প্ল্যাটফর্মে এক সেনাসদস্যকে মারপিটের অভিযোগে রেলওয়ের গার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তাদের রাজশাহী রেলওয়ে থানায় রাখা হয়। বিকেলে ভুক্তভোগী সেনাসদস্য মামলা করলে ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আলী আজম, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও আল-আমিন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সন্ধ্যায় জানান, ভুক্তভোগী সেনাসদস্য গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত ৭-৮ জন রেলকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় তিনজনকে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন নামের ওই সেনাসদস্য বুধবার রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। আসন না পাওয়ায় তিনি আসছিলেন স্ট্যান্ডিং টিকিটে।
গ্রাম-গঞ্জ-শহর
রেলগার্ডসহ গ্রেপ্তার ৩
রাজশাহী রেলস্টেশনে সেনাসদস্যকে মারপিট
ট্রেনে ও প্ল্যাটফর্মে এক সেনাসদস্যকে মারপিটের অভিযোগে রেলওয়ের গার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল।