চট্টগ্রামের হালিশহর থানার ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল জুমাবার চৌধুরী পাড়া সারুফ কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মাদ ইউনুছ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মনজুরুল হক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আহমদ শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং থানা কর্মপরিষদ সদস্য সেলিম মুহাম্মদ সাইফুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল মুহাম্মাদ ইউনুছ বলেন, ঈদের শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়নে ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্মপরিষদের সদস্য আলাউদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াজেদ, সারোয়ার জাহেদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।