গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আবুল হোসেন(৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন উপজেলার পাগলা থানার বেলাব এলাকার রোস্তম আলীর ছেলে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মশাখালী স্টেশনের আউটার সিগনাল এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।