ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদীর উত্তোলন করা ভিটি বালু লুট করে বিক্রি করছে চিহ্নিত লেডি বালুদস্যু।
জানা গেছে, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের আমছিমুর গুচ্ছ গ্রামের পাশে বংশী নদীর বালু উত্তোলন করে ভিটি করে ট্রাক যোগে বালু বিক্রি করছে এলাকার চিহ্নিত লেডি বালুদস্যু রোকেয়া বেগম ওরফে নিপা। এদিকে ২৫/৩০টি ট্রাক যোগে দিনে ও রাতে বালু লুটপাট করেই চলছে। বংশী নদীতে বালু লুটের কারনে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের সরকারী রাজস্ব। বালুদস্যু রোকেয়া বেগম বংশী নদীর উত্তোলন করা ভিটি বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই বালু লুটের বিরুদ্ধে যদি কোন ব্যাক্তি এর প্রতিবাদ করে তাহলে ঐ ব্যক্তিকে হুমকি ধামকি সহ মারধর করে থাকেন বালুখেকু এই সন্ত্রাসী লেডি বাহিনী লোকজন। বালুদস্যুরা জানান, বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) দীপক চন্দ্র দে কে অর্থের বিনিময়ে ম্যানেজ করেই আমরা এই বালু বিক্রি করছি। আপনি পত্রিকায় রিপোর্ট করলে আমাগো কিছুই হবে না কারন আমাদের গডফাদার আছে তার হাত অনেক লম্বা। এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।