মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে সয়াবিন তেলে ভেজাল মেশানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিসিক শিল্পনগরীতে লক্ষী এডিবল প্রোডাক্ট লি: ফ্যাক্টরীতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এ কারাদন্ড প্রদান করা হয় গত রোববার সাড়ে চারটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। আগে থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটি রাখা হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিষ্ঠানে দুই বৎসরের অধিক বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না পাওয়া। ৫ লিটার, ২ লিটার, ১ লিটার ও হাফ লিটারের প্রতিটি বোতলে ওজনে কম থাকা ও পাম্প তেলের সাথে সোয়াবিন তেল মিশ্রনের অভিযোগ প্রমাণিত হয়। এসময় জলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রইচ আল রেজুয়ান প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করেন।