গত শুক্রবার ৩/১৪ ব্লক জি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকাস্থ জৈনপুরী দরবার শরীফের গদীনশীন মুরশিদ আমিরে সত্যের ডাক, আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা কারী রওশন আরা নুরীর কন্যা ঢাকাস্থ লন্ডন ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী আলহাজ্ব সাইয়েদা মোফাররেজা রওনকের সাথে জাফরাবাদ,শংকর, ধানমন্ডিস্থ এ কে এম সালাউদ্দীন ও মিসেস শাহিনা খানের একমাত্র পুত্র কানাডা নিবাসী ম্যানীটোভা ইউনিভার্সিটির কৃতি ছাত্র সালাউদ্দীন শাহিন মাহদীর সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়। বিবাহ মজলিসে বাংলাদেশ মাদরাসাসমূহের পৃষ্ঠপোষক বাংলাদেশ জামিয়াতুল মুদাররেসীনের মহাসচিব অধ্যক্ষ হযরত মাওলানা সাব্বির আহম্মেদ মোমতাজী সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পীর সাহেবের পরিবারবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মুরিদানবৃন্দসহ বর পক্ষের সম্মানিত মেহমানগণ, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ব বিখ্যাত ক্রিকেটার জৈনপুরী পীর সাহেবের স্নেহের জামাতা তাসকিন আহমেদ তাজিমের উপস্থিতিসহ এক ঝাক তরুণ-তরুণী। পশ্চিম ধানমন্ডিস্থ কাজী অফিসের মাওলানা সিরাজুল ইসলাম বিবাহ বাক্য পাঠ করান এবং মুনাজাত পরিচালনা করেন কন্যার পিতা বিশ্ব বিখ্যাত জৈনপুরী পীর সাহেব কেবলা। উল্লেখ্য যে, অত্র বিবাহে পীর সাহেব শরীয়াতের এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেন অর্থাৎ বিবাহ সম্পন্নের পূর্বে বর কনের মধ্যখানে ফুলেল পর্দার ব্যবস্থা করেন যাহাতে বিবাহ পূর্বে একে অপরকে দেখতে না পারে। ইহাতে প্রমানিত হইলো যে বিবাহের পূর্বে কোন তরুণ-তরুণীকে বা যুবক-যুবতীকে দেখা নাজায়েজ। জৈনপুরী পীর সাহব এই পদ্ধতি পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ করে পীর সাহেব মুনাজাতকালে সুন্দর ও সুষ্ঠভাবে বিবাহ মজলিস নির্বিঘ্নে সুসম্পন্ন হওয়ায় বর্ত্তমান ড. ইউনুস সরকারের সফলতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।