কুষ্টিয়ার কুমারখালীতে পান্টি রাইজিং ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার পান্টি ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে পান্টি ক্রিকেট একাদশ ও কুষ্টিয়া ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুষ্টিয়া ক্রিকেট একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল মাঠজুড়ে।