নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলা শহরের ফার্মের মোড়ে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দুপুরে শহরের ফার্মের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে খবর আসে ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সে একটি ছেলে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল মগে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে নবজাতকটি ফেলে রেখে গেছেন।