ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট পাট চালাচ্ছে চিহ্নিত বালুদসু পলাশ।
জানা গেছে, ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া এলাকায় বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লুট পাট করছেন আওয়ামিলীগ এর কর্মী ও বালু দস্যু পলাশ মিয়া। দীর্ঘ দিন ধরে বংশী নদীর বিভিন্ন পয়ন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করেছে এই বালুখেকু । এ দিকে বালু বিক্রি করে ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বালুদস্যু পলাশ। উল্লখ্য থাকে যে বালু লুটপাটের জন্য বালুদস্যু ও আওয়ামিলীগ কর্মী পলাশের বিরুদ্ধে ধামরাই থানায় একটি নিয়মিত মামলা হয়, যা মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে । অন্য দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব । এই বালু দস্যুদের সাথে গোপনে আঁতাত রয়েছে ধামরাই ভূমি অফিসের কিছু অসৎ কমকর্তা ও কর্মচারীদের সাথে ।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মো. মামনুন আহাম্মেদ অনীক এ প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ।