সুনামগঞ্জে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামসউদ্দিন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে রাসুল (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন মুফতি আলী হাসান উসামা।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ আল-হেরা জামেয়া ইসলামীয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।

মাহফিলে রাসুল (সা.)-এর জীবনাদর্শ, কর্ম ও মানবতার জন্য তাঁর শিক্ষা অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।