সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম নামের এক ৫ বছরের কন্যা নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে শিশুটির মা বাবা সহ আরও ৭জন। শনি বার সকাল ৭টিার বাঁশবাড়িয়া ইউনিট্যাক্স কারখানার সামনে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন শিশুটির বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম, ভাই ফয়সল, খালা রিমা খালাতো বোন সুমাইয়া ও গাড়ি চালক রায়হান উদ্দিন। নিহত ও আহতদের বাড়ি ভোলা বলে জানা গেছে। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন চট্টগ্রাম মুখী একটি পিকআপ ভ্যান বাঁশবাড়িয়া এলাকায় উল্টে যায়।খবর পেয়ে আমরা এক শিশুর লাশ উদ্ধার করি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। ধাক্কা দেওয়া বাসটি পালিয়ে গেছে।