নবাবগঞ্জ উপজেলা(ঢাকা) সংবাদদাতা : ঢাকা জেলার নবাবগঞ্জের কলাকোপায় ইছামতি নদীর তীরে ঐতিহাসিক কোকিল পেয়ারী জমিদার বাড়ি (Kokil Peari Palace) অবস্থিত। প্রায় ২০০ বছর পূর্বে ১৮০০ শতকে চার একর জমিতে জমিদার ব্রজেন রায় এই বাড়িটি তৈরী করেন। ব্রজেন রায় নামের পাশাপাশি তিনি সুদর্শন রায় হিসাবেও সমান পরিচিত ছিলেন। নান্দ্যনিক বাগানে ঘেরা ইট, সুরকী ও রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণশৈলীর জমিদার বাড়িটিকে ‘ব্রজ নিকেতন’ নাম দেয়া হয়। কালক্রমে কোকিলপেয়ারী জমিদার বাড়ির মালিকানা প্রথমে একজন তেল ব্যবসাহী ও পরবর্তীতে একজন জজের কাছে চলে যায়। ফলে জমিদার বাড়ির ইতিহাসের সাথে ‘তেলিবাড়ি’ ও ‘জজবাড়ি’ নাম দুইটি যুক্ত হয়। কোকিলপেয়ারী জমিদার বাড়ির ৫০০ গজের মধ্যে আছে বৌদ্ধ মন্দির, শ্রীলোকনাথ সাহা বাড়ি, কলাকোপা আনসার ক্যাম্প, উকিল বাড়ি, দাস বাড়ি, আদনান প্যালেস এবং ইছামতী নদী। আবার অনেকের মতে এই সবগুলো স্থাপনা কোকিলপেয়ারী জমিদার বাড়ির অংশ।
গ্রাম-গঞ্জ-শহর
কোকিল প্যারী জমিদার বাড়ি
ঢাকা জেলার নবাবগঞ্জের কলাকোপায় ইছামতি নদীর তীরে ঐতিহাসিক কোকিল পেয়ারী জমিদার বাড়ি (Kokil Peari Palace) অবস্থিত। প্রায় ২০০ বছর পূর্বে ১৮০০ শতকে চার একর জমিতে জমিদার ব্রজেন রায়
Printed Edition