কেশবপুর (যশোর) সংবাদদাতা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস এর প্রেস সচিব মোঃ শফিকুল আলম বলেন ভারতীয় গণমাধ্যম ছিল মূলত বাংলাদেশের পতিত স্বৈরাচারের সমর্থক। ওরা কে কত জোরে কথা বলতে পারে, যেন তার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। ওরা মানুষকে তথ্য জানায় না। নাটক তৈরি করে। তার তুলনায় বাংলাদেশের মিডিয়ার অনেক রেসপন্সেবল রয়েছে। সম্প্রতি বাংলাদেশের ছয়টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ভারতে ব্লককরা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পাল্টা কোন ব্যবস্থা নেয়ার প্রয়োজন মনে করছেনা।
১০ মে বিকেলে কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই দিন বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের কৃতি সন্তান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং কমিটির সদস্য অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর হোসাইন আল মামুন, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রক্ষ, বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রকৌশলী উত্তম কুমার কর প্রমুখ। এ দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন পর্বের প্রথম পূনর্মিলন অনুষ্ঠান। সকাল থেকেগভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। আলোচনা সভার আগে সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের সাবলিল উত্তর দেন প্রধান অতিথি প্রেস সচিব মোঃ শফিকুল আলম।