শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামি মো. কাঞ্চন শেখ কাইনছে (৩০), পিতা মো. মকগুল শেখ নিজনান্দুয়ালী মাগুরা। রবিবার রাত সাড়ে ১০ টার সময় অভিযানে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় ম্যাটারনিটি হাসপাতালের পিছনে তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে মাগুরা জেলা পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।