মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) : যশোরের শার্শা উপজেলার বেনাপোল ও নাভারন - সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃতপ্রায় অর্ধশত রোড রেন্ট্রী শিশু গাছ দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হলেও সড়ক ও জনপথ বিভাগের কোন নজর নেই। অবিলম্বে এসব অর্ধ মৃত বা পরিপূর্ণ মৃতা গাছগুলো অপসারণ না করলে যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। হতাহত হতে পারে পথের যাত্রীবাহী বাস, ট্রাক, নছিমন, করিমন, জে এস এ ও ইজিবাইকের যাত্রীরা। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশ করা হলেও কোন প্রতিকার হয়নি। যে কারণে হালকা ঝড় বা হাওয়া হলেই এসব মরা গাছের পচা ডাল রাস্তার উপর ভেঙ্গে পড়ে। ক্ষতির শিকার হন বিভিন্ন যানবাহন ও পথচারী সাধারণ মানুষ। সরজমিনে দেখা গেছে নাভারন বাজার, শার্শা থানা সদর ও উলাশী বাজারে মৃত পচা গাছগুলো সব থেকে বেশি ঝুঁকিপূর্ন। এ জন্য নাভারন, শার্শা ও উলাশীতে যে কোন মুহূর্তে পাকা রাস্তার উপর মরা গাছের ডাল পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিসয়টি স্থানীয়রা বার বার প্রশাসনকে বলা সত্ত্বেও তাদের টনক নড়ছে না। এসব মরা গাছ কাটার দাবীতে একাধিকবার মানব বন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু বলেন গত ৩শ বছরের পুরানো মরা গাছগুলো অপসারণ না করলে মরা গাছের ঐ ডাল ভেঙ্গে পথচারীদের মাথায় পড়লে সে মারা যাবে। তিনি গাছগুলো কাটার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন যশোর -বেনাপোল ও নাভারন- সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধমৃত প্রায় অর্ধশত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ এখন সময়ের দাবী। তিনি বলেন যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন শার্শা বিএনপি অফিসের সামনে ও থানার সামনে রাস্থায় দুটি গাছ বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। যা জরুরিভাবে কাটা দরকার।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এম এ মঞ্জু বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনমোদন দিয়ে খুব দ্রুতভাবে ঝুঁকিপূর্ণ ও মৃত ও অর্ধমৃত গাছগুলো অপসারণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, বলেন শার্শা উপজেলা বেনাপোল ও নাভারন -সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত রোড রেন্ট্রী শিশু গাছের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বলেন খুব দ্রুত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।