ধামরাই (ঢাকা ) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে সাত দিন ধরে ২ কিশোরী নিখোঁজ হয়েছে। জানাগেছে , গত ৮ মে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অজু নালাই গাবার পাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা লুৎফর রহমানের মেয়ে টুম্পা আক্তার (১৪) ও নার্গিসের মেয়ে শান্তা আক্তার (১৫) নামে ২ কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া কিশোরীর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান সহ আত্বীয়র বাড়িতে খোঁজা খোজির পর ও তাদের খোঁজ পায়নি। নিখোঁজের ঘটনায় ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়রি করা হয়েছে। এ দিকে নিখোঁজ হওয়া ২ কিশোরী কে না পেয়ে ভেঙে পড়েছে তার পরিবার।
গ্রাম-গঞ্জ-শহর
ধামরাইয়ে ৭ দিন ধরে দুই কিশোরী নিখোঁজ
ঢাকার ধামরাইয়ে সাত দিন ধরে ২ কিশোরী নিখোঁজ হয়েছে।