গাইবান্ধা সংবাদদাতা : সাদুল্লাপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মরহুম আজিম উদ্দিনের ছেলে।
অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিয়াগাছা ভবানীপুর গ্রামের ছাইদার রহমানের ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইসাথে অভিযুক্ত ছাইদার রহমানকে গ্রেফতার করা হয়।