আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কেন্দ্রীয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘আইইইই ইপিক ২০২৬ - ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স’। আইইইই আইআইইউসি স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রযুক্তি, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও শিল্পখাত নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনর আনিসুল ইসলাম অপি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইইইই কমসক আইআইইউসি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের অ্যাডভাইজর মো. জসিম উদ্দিন, মেন্টর মো. মোস্তাফা আমির ফয়সাল এবং প্রফেসর ড. শিকদার সাবনিম ইসলাম।

সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারভে খোরশেদ আলম, ইউপিএমের ড. মোহাম্মদ আবদুর রহমান, আইআইইউস‘র ড. মো. জাহিদ হাসান, বিএসআরএম গ্রুপের ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দৌলা সোহেল এবং গ্রামীণফোন লিমিটেডের ইঞ্জিনিয়ার মো. মোরশেদুল আলাম বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বক্তা ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।