মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৪১তম ব্যাচের বিদায় সংবর্ধনা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় ক্যাম্পাস। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের প্রধান রেজাউল করিমের সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মুনিরা আহসান, ইইই বিভাগের প্রধান অধ্যাপকএরশাদুল হক চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর নাজমুল হক শিকদার শিবলু, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রিক্তা বানু, ড. নুরুল ইসলাম, ববি আক্তার বিথি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাদেরকে ভবিষ্যতে মানারাত ইউনিভার্সিটির শিক্ষা কাজে লাগিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সুজায়েত উল্লাহ ও নাবিলা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন জামশেদ হাসান মজুমদার। এছাড়া স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মো. রাকিব মিয়া, এএস জেসি, ফার্মেসি ক্লাবের প্রেসিডেন্ট এম এ রাফি, জেনারেল সেক্রেটারি নাঈম, ৪৭তম ব্যাচের মোস্তাকিম বিল্লাহ জিহান এবং ৪৮তম ব্যাচের মো. নাঈম খান প্রমুখ।

মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেন শাকিব। মঞ্চ নাটিকা পরিবেশন করেন ফরহাদ ও মতিউর। এছাড়া কাওয়ালি পরিবেশন করেন আজাদী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ-এর শিল্পীরা।